১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এক ম্যাচ হাতে রেখে ভারতের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক | সারাবাংলাটোয়েন্টিফোরনিউজ.কম
  • প্রকাশ : ০৭:১৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / 57

সফরের শুরুটা স্বপ্নের মতো হয়েছিল ইংল্যান্ডের। প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছিল বেন স্টোকসের দল। এরপর টানা হেরে যাচ্ছে ইংলিশরা। রাঁচিতে টেস্টের একদিন হাতে রেখেই স্টোকসের দলকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক ভারত।
রাঁচিতে ৩-১ এ এগিয়ে গিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে জয় নিশ্চিত করেছে ভারত। নিজেদের দেশের মাঠে টানা তাণ্ডব চালাচ্ছে ভারত। ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের ইংল্যান্ডও ব্যর্থ এ দূর্গ জয় করতে। ম্যাককালাম কোচ আর স্টোকস অধিনায়ক হওয়ার পর বাজবল জমানায় প্রথমবার টেস্ট সিরিজ হারল ইংলিশরা। টানা তিন টেস্ট হারারও এটা তাদের প্রথম নজির।
জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্যে আগের দিনই বিনা উইকেটে ৬০ রান তুলে ফেলেছিল ভারত। কিন্তু টপাটপ পাঁচ উইকেট তুলে নিয়ে দারুণভাবে ম্যাচে ফেরে ইংলিশরা। রানতাড়া করতে গিয়ে ৮৪ রানে স্বাগতিকরা হারায় প্রথম উইকেট। সেই দলই বড় একটা ধ্বসে পরিণত হয় ৫/১২০ এ। ৩৭ রান করে প্রথম আউট হন যশস্বী জয়সওয়াল। দলীয় স্কোর একশ পেরোনোর আগে ৫৫ রানে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা।যশস্বীকে ফেরান রুট আর টম হার্টলির শিকার রোহিত।
পরের ওভারে রজত পাতিধরকে তুলে নেন শোয়েব বশির। এরপর টানা দুই বলে রবীন্দ্র জাদেজা (৪) এবং সরফরাজ খানকে (০) আউট করে ম্যাচ জমিয়ে তুলেন তরুণ এই পেসার। কিন্তু শুভমান গিল এবং ধ্রুব জুরেলের ঠান্ডা মাথার ব্যাটিং ইংলিশদের হতাশায় ডুবিয়ে জয় এনে দেয় ভারতকে। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে তাদের ৭২ রানের জুটিতে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এক ম্যাচ পিছিয়ে থেকেও টানা তিন জয়ে এক টেস্ট বাকী থাকতে সিরিজ নিজেদের করে নিল রোহিত শর্মার দল।

Please Share This Post in Your Social Media

এক ম্যাচ হাতে রেখে ভারতের সিরিজ জয়

প্রকাশ : ০৭:১৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪