১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা নির্বাচনে না এলে ভুলের খেসারাত দিতে হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক | সারাবাংলাটোয়েন্টিফোরনিউজ.কম
  • প্রকাশ : ০৭:১৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / 79

নোয়াখালীঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচনে বিএনপি না এসে ভুল করেছে। উপজেলা নির্বাচনে না এলে তাদের জাতীয় নির্বাচনের মতো ভুলের খেসারত দিতে হবে।
সোমবার বিকালে মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে তিনি এসব কথা বলেন।
এসময় সেতুমন্ত্রী বলেন, উপজেলা নির্বাচন আমরা সবার জন্য উন্মুক্ত রেখেছি। এবারের জাতীয় নির্বাচনেও নৌকা মার্কা ছিল। এর বাহিরে যারা স্বতন্ত্র করতে চেয়েছে তাদের অনুমতি দেওয়া হয়েছে।
এসময় বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ২৮ তারিখে তারা যেভাবে পালিয়ে গেছে, আবারও ওই রকম কিছু করতে গেলে পালাতে হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন, মোহাম্মদ আলী, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

উপজেলা নির্বাচনে না এলে ভুলের খেসারাত দিতে হবে: কাদের

প্রকাশ : ০৭:১৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪