০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান আবু আহমেদ

নিজস্ব প্রতিবেদক | সারাবাংলাটোয়েন্টিফোরনিউজ.কম
  • প্রকাশ : ০৫:৩৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / 88

বিচারপতি মো. আবু আহমেদ জমাদারকে নতুন চেয়ারম্যান করে পুনর্গঠন করা হয়েছে মানবতাবিরোধী অপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর বর্তমান চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম হাইকোর্ট বিভাগে ফিরে গেছেন।
অপরদিকে নতুন সদস্য করা হয়েছেন পিআরএলএ থাকা ঢাকার জেলা ও দায়রা জজ এএইচএম হাবিবুর রহমান ভুইয়াকে।
মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনানের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম ট্রাইব্যুনাল হতে হাইকোর্ট বিভাগে প্রত্যাবর্তন করার বিষয়ে প্রধান বিচারপতি অভিপ্রায় ব্যক্ত করায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। এরপর ট্রাইব্যুনালের বর্তমান সদস্য বিচারপতি মো. আবু আহমেদ জমাদারকে চেয়ারম্যান এবং তার শূন্য পদে জেলা ও দায়রা জজ এ,এইচ,এম, হাবিবুর রহমান ভুইয়াকে তার পিআরএল বাতিলক্রমে ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হলো। ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারপতি কে,এম, হাফিজুল আলমকে তার পদে বহাল রাখা হলো।
এর আগে ২০১৭ সালের ১১ অক্টোবর বিচারপতি মো.শাহিনুর ইসলাম চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছিলেন।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধীদের বিচারে ২০১০ সালের ২৫ মার্চ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
দুই বছর পর ২০১২ সালের ২৩ মার্চ ট্রাইব্যুনাল-২ গঠিত হয়। বর্তমানে এটি নিষ্ক্রিয়।

Please Share This Post in Your Social Media

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান আবু আহমেদ

প্রকাশ : ০৫:৩৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪