০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে অস্ত্র মামলায় জামায়াতে আমীরের ১৭ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | সারাবাংলাটোয়েন্টিফোরনিউজ.কম
  • প্রকাশ : ০৫:০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / 42

ঝিনাইদহে অস্ত্র আইনে জামায়াতের সাবেক উপজেলা আমির ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামকে ১৭ বছর কারাদন্ড প্রদান করেছে আ্দালত।
মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহের সিনিয়র স্পেশাল ট্রাইবুনালের জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন। তাজুল ইসলাম কোটচাঁদপুর উপজেলা শহরের পশ্চিমপাড়ার মৃতশামসুদ্দিন মন্ডলের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৬ নভেম্বর সন্ধ্যায় তার নিজ বাড়ি জেলার কোটচাঁদপুর উপজেলা শহরের নিজ বাড়িতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। সে সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে জামায়াতের আমির তাজুল ইসলামকে আটক করলেও অন্য সঙ্গীরা পালিয়ে যায়। আটকের পর রাতে তার সীকারোক্তি মোতাবেক তার বাড়ি থেকে একটি দেশি তৈরি এলজি শাটারগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
ওই বছরের ১৬ ডিসেম্বর পুলিশ কোটচাঁদপুর থানার পুলিশ তদন্ত শেষে চার্জশীট দাখিল করে। সেই মামলার দীর্ঘ শুনানির পর মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা অস্ত্র আইনের দুটি ধারায় ১০ বছর ও ৭ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করে রায় দেন। একই সময় উদ্ধারকৃত অস্ত্র ও ৪ রাউন্ড গুলির কার্তুজ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেন।

Please Share This Post in Your Social Media

ঝিনাইদহে অস্ত্র মামলায় জামায়াতে আমীরের ১৭ বছর কারাদণ্ড

প্রকাশ : ০৫:০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪