উপজেলা নির্বাচন-২০২৪
ডিমলায় উপজেলা নির্বাচনে জমে উঠেছে সম্ভাব্য প্রার্থীদের ভোট প্রার্থনা
- প্রকাশ : ০৯:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
- / 49
আর মাত্র কয়েক দিন পর ঘোষণা হতে পারে উপজেলা নির্বাচনের দিন তারিখ। উপজেলা পরিষদ নির্বাচনে ডিমলা উপজেলায় চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ,লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, মুজিবনগর সরকারের সদস্য ও সাবেক উপকর কমিশনার আব্দুর রহমান, উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক সরকার (মিন্টু), জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ফেরদৌস পারভেজ সরকার এবং জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুস সাত্তার। এছাড়া উপজেলা বিএনপি দলীয় সিদ্ধান্ত ছাড়া নির্বাচনে অংশ গ্রহন করবে না বলে স্হানীয় নেতারা জানিয়েছে।
অপরদিকে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ,লীগের সহ-সভাপতি বাবু নীরেন্দ্র নাথ রায়,বাংলাদেশ প্রেস ক্লাবের ডিমলা উপজেলা শাখা সভাপতি (সাংবাদিক) হামিদার রহমান, খগাখরিবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাক্কারুল ইসলাম (পেলব), উপজেলা স্বেচ্ছাসেবক লীগে সদস্য সচিব উত্তম কুমার রায়, সাবেক ইউপি সদস্য মো. আবু সাঈদ, সিঙ্গাপুর প্রবাসী মোঃ স্বপন ইসলাম।




















