০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার জাপার মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক | সারাবাংলাটোয়েন্টিফোরনিউজ.কম
  • প্রকাশ : ০৯:২৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • / 61

জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, সরকার আমাদের দলের মধ্যে একটা বিভেদ তৈরির চেষ্টা করছে। সরকারের এটা করা উচিত না। আমাদের মতো দল ধ্বংস হয়ে গেলে, সরকারও সুখে থাকবে না। সামনের দিকে পাপেট ছাড়া রাজনৈতিক দল থাকবে কি না তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে রাজধানীল বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
জাপা চেয়ারম্যান বলেন, দেশের সব ক্ষমতা যদি জনগণের হয় তাহলে তারাই নির্বাচন করবে জনপ্রতিনিধি। দেশের মানুষের কি ভোটাধিকার আছে? আমরা বৈষম্যমুক্ত একটি সমাজ চেয়েছিলাম, যেখানে সবার জবাবদিহি থাকবে। কেন জিনিসপত্রের দাম কমছে না? কেন প্রতিদিনের লাগা আগুন বন্ধ করতে পারছে না? কেন ভেজাল বন্ধ করতে পারছে না? কারণ হচ্ছে, কোথাও জাবাবদিহি নেই। গণতন্ত্রের বড় অবদান হচ্ছে আইনের চোখে সবাই সমান হবে।
জি এম কাদের বলেন, আইন করা আছে, সরকারের সমালোচনা করলেই আইন মাফিক মামলা হয়। বৈধভাবেই আমাদের দাবিয়ে রাখার ব্যবস্থা করেছে সরকার। এটা কোনো স্বাধীন দেশে হতে পারে? মানুষের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় কাঙ্ক্ষিত সমাজ নির্মাণ হয়নি এবং আমরা সেদিকে যাচ্ছি না। আমরা উল্টোপথে চলছি। মানুষকে নেতা নির্বাচনের অধিকার দিতে হবে, দেশ পরিচালনায় জবাবদিহি থাকতে হবে।
তিনি বলেন, যুক্তিতর্কের মাধ্যমে সমস্যা সমাধান করা গেলে বিপ্লবের প্রয়োজন হয় না। কিন্তু, যেখানে যুক্তির দাম নেই, আপসকামীতাকে দুর্বলতা মনে করা হয়, ছোট মনে করা হয়। সেখানে বিপ্লবের বিকল্প হয় না। যে প্রক্রিয়ায় দেশের রাজনীতি চলছে, তাতে দেশের কোনো আদর্শিক রাজনৈতিক দল টিকবে না। এতে যৌক্তিক রাজনীতি বন্ধ হয়ে যাবে। বর্তমানে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে অস্তিত্ব হারিয়ে ফেলেছে। শুধু সরকার হিসেবেই আওয়ামী লীগ ঠিক আছে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে চরিত্র হওয়ার কথা তা থেকে তারা দূরে সরে গেছে।

Please Share This Post in Your Social Media

সরকার জাপার মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে: জিএম কাদের

প্রকাশ : ০৯:২৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪