শেষ মুহূর্তের গোলে ফিলিস্তিনের কাছে হারল বাংলাদেশ
- প্রকাশ : ০৯:০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / 73
ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় দুর্দান্ত খেলেও শেষ মুহূর্তের গোলে হেরেছে যায় বাংলাদেশ। মঙ্গলবার (২৬ মার্চ) বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে হোম ম্যাচে ফিলিস্তিনের কাছে ১-০ গোলে জয় পায় ফিলিস্তিন।
বিকেল ৩টা ৩০ মিনিটে বসুন্ধরা কিংস অ্যারেনায় পঞ্চম ম্যাচে এসে আপরাজিত থাকার দর্পও চূর্ণ হলো বাংলাদেশের। ২০০৬ সালের ড্রয়ের পর ফিলিস্তিনের বিপক্ষে এ নিয়ে টানা সাত ম্যাচ হারল বাংলাদেশ।
আরও পড়ুনঃ প্রথমবার আইসিসির সেরা দশে বাংলাদেশের নাহিদা
প্রথমার্ধে গোলের কয়েকটি সুযোগ পেয়েও দ্বিতীয়ার্ধ শেষেও গোলশূন্য ছিলো দু’দেশ। তবে যোগ করা সময়ে ১০ জনের ফিলিস্তিনের কাছে হেরে যায় স্বাগতিকরা। যোগ করা সময়ের ৪ মিনিটের মাথায় গোল হজম করে বাংলাদেশ। মুসাবের পাস থেকে হেড নেন বদলি খেলোয়াড় ইসলাম বাতরান। বক্সের বাম প্রান্তে ফাকায় বল পেয়ে যান তেরমানিনি।
ডান পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই ডিফেন্ডার। ১-০ গোলে লিড নেয় অতিথিরা। খেলার বাকি সময় চেষ্টা করেও ফলাফলে পরিবর্তন আনতে পারেনি বাংলাদেশ।










