০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিকে তৃতীয় ধাপের পরীক্ষার বিষয়ে সতর্ক করল অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক | সারাবাংলাটোয়েন্টিফোরনিউজ.কম
  • প্রকাশ : ১১:৩৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • / 70

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) লিখিত পরীক্ষা শুক্রবার (২৯ মার্চ) অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অর্থ লেনদেন বা অন্য কোনো অনৈতিক উপায়ে প্রাথমিকে নিয়োগ পাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের চাকরি হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সই করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের আওতাধীন জেলাগুলোয় লিখিত পরীক্ষা ২৯ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রম নিয়োগ বিধিবিধান অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করা হয়। প্রার্থীদের রোল নম্বর, আসনবিন্যাস, প্রশ্নপত্র পাঠানো ও মুদ্রণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্তুতসহ যাবতীয় কাজ সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করা হয়।
এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই। এ অবস্থায় দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে প্রলুব্ধ হয়ে কোনো ধরনের অর্থ লেনদেন না করা এবং ডিজিটাল পদ্ধতিতে কোনো ধরনের অসদুপায় অবলম্বনের জন্য কোনো দালাল চক্রের সঙ্গে সম্পৃক্ত না হতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করাসহ অনুরোধ করা হলো।
অর্থ লেনদেন বা অন্য কোনো অনৈতিক উপায়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পাওয়ার কোনো সুযোগ নেই। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের চাকরি হবে। কেউ প্রলোভন দেখালে নিকটবর্তী থানায় তাকে সোপর্দ বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

প্রাথমিকে তৃতীয় ধাপের পরীক্ষার বিষয়ে সতর্ক করল অধিদপ্তর

প্রকাশ : ১১:৩৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪