০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
আগামীকাল হাইকোর্ট ঘেরাও করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
নিজস্ব প্রতিবেদক | অন্যায়ের প্রতিবাদ
- প্রকাশ : ০১:৪১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- / 81
আওয়ামী লীগের বিচারকদের পদত্যাগ দাবিতে আগামীকাল বুধবার হাইকোর্ট ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।
ফেসুবকে পোস্টে তারা দুজন লেখেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি।
ফেসবুক পোস্টের মন্তব্যে সারজিস আলম লেখেন, এই খুনি হাসিনার দালালদের কারনেই রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতে পারছে না। এদের উৎখাত না করা পর্যন্ত দেশ সামনে আগাতে পারে না, পারবে না।




















