০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পাবনায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজনহ নিহত ৪
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৯:৪৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / 67
পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুরায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানচালকসহ ৪ যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে দেড়টার দিকে উপজেলার ভেড়ামারা-পাথরঘটা সড়কের রাঙ্গালিয়া লিঙ্ক রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তাদের গ্রামের বাড়ি চর ভাঙ্গুরা। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ভাঙ্গুরা থানার ওসি আনোয়ার হোসেন যুগান্তরকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাত্রীবাহী একটি অটোভ্যানকে দ্রুতগতির ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। গুরুতর আহত হন ভ্যানচালক। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ট্রাকটি সিরাজগঞ্জের বাঘাবাড়ি থেকে পাবনার টেবুনিয়ায় যাচ্ছিল। আর অটোভ্যানের তিন যাত্রী চর ভাঙ্গুরা থেকে দাওয়াত খেতে একই উপজেলার হাটগ্রাম যাচ্ছিলেন। রাঙ্গালিয়া লিঙ্ক রোড দিয়ে প্রধান সড়কে উঠার সময় চলন্ত ট্রাকটি তাদের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।


























