১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার শেরপুরে বিদ্যুৎপৃষ্ট তিন রাজমিস্ত্রি, আশঙ্কাজনক

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 39

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ

মোঃ মিজানুর রহমান শেরপুর (বগুড়া) প্রতিনিধি।

বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন রাজমিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। আহতরা সবাই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ২টায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে পৌর শহরের রামচন্দ্রপুর পাড়া মহল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. সোহান (১৮), যার বাড়ি উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে; আবু তালেব (৪০), যিনি একই ইউনিয়নের চকপাথালিয়া গ্রামের বাসিন্দা; এবং মো. ফরহাদ (৪০), যাঁর বাড়িও ফুলবাড়ি গ্রামে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ফলে তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসার পর তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, নির্মাণাধীন একটি ভবন মহাসড়কের পাশে অবস্থিত, যার খুব কাছ দিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন গেছে। কাজ করার সময় রাজমিস্ত্রিরা অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন, ফলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলতে থাকেন।

প্রত্যক্ষদর্শী কামাল হোসেন জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা নেসকো বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে খবর দেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর আহতদের উদ্ধার করা হয়।

আবু তালেবের ফুফাতো ভাই আনোয়ার হোসেন জানান, আবু তালেবের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তিনি এবং অন্যান্য আহতরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

বগুড়ার শেরপুরে বিদ্যুৎপৃষ্ট তিন রাজমিস্ত্রি, আশঙ্কাজনক

প্রকাশ : ০৬:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫