০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার শেরপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

মোঃ মিজানুর রহমান
  • প্রকাশ : ০৭:৫২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 82

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ

মোঃ মিজানুর রহমান শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য, হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় খামারকান্দি ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি মো. মাসুদুর রহমান চানকে (৪০) গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। আজ (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে শেরপুর থানার পৌরসভাধীন বারদুয়ারি পাড়া চৌরাস্তা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মাসুদুর রহমান চান উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা মোল্লাপাড়া গ্রামের মো. কোরবান আলী মোল্লার ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলারএজাহারভুক্ত আসামি মাসুদুর রহমান চানকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

বগুড়ার শেরপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ : ০৭:৫২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫