০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শীত বাড়ছে, পঞ্চগড়ে সর্বনিম্নে নামল তাপমাত্রা

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৯:২২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
  • / 63

পঞ্চগড় প্রতিনিধি
বিগত কয়েকদিনের মতো আজও সারাদেশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, আবহাওয়াও শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 
শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে। 

পূর্বাভাসে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার উপর বিশেষ জোর দিয়েছে আবহাওয়া অধিদফতর। বলেছে, নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর ও কুড়িগ্রামে শীতের প্রকোপ বেশি। উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। 
এছাড়া, সারাদেশে আজ রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস। এরপর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

শীত বাড়ছে, পঞ্চগড়ে সর্বনিম্নে নামল তাপমাত্রা

প্রকাশ : ০৯:২২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০