০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
টাঙ্গাইলের নাগরপুরে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১২:৪২:০০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
- / 82
মোঃ শরিফুল ইসলাম,টাঙ্গাইল
টাঙ্গাইলের নাগরপুর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে সদর ইউনিয়নের কাঠুরি গ্রামের আজিজ মিয়ার মেয়ে মাফিয়া আক্তার (৩) খেলার সময় পানিতে পরে মৃত্যুবরণ করেছে।
খেলা করতে গিয়ে বাড়ির কাছের ডোবার পানিতে পড়ে যায় মাফিয়া। পরে নিহতের মা ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত ডা. শাহেদ আল ইমরান তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, শিশুটিকে আমাদের কাছে মৃত অবস্থায় দুপুর ২.৪০ মিনিটের সময় আনা হয়েছিল। মাফিয়ার পরিবার আমাদের বলেছে, শিশুটিকে ডোবার পানি থেকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। তাই আমাদের ধারনা শিশুটি ঘটনা স্থলেই ডুবে মারা গিয়েছে।
পানিতে ডুবে শিশুর মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।


























