০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নোয়াখালীতে এনএসআই অভিযানে ২০ লক্ষ টাকার ভেজাল ওষুধ জব্দ,১ জনকে কারাগারে প্রেরণ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১২:৩১:০০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
- / 43
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নোয়াখালী জেলা কার্যালয়ের কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে নোয়াখালী সদরে অবৈধ ওষুধ কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত টিম।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নোয়াখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের আইয়ুবপুর কিডনী রোগের ওষুধ কারাখানায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আদালত পরিচালনায় সহযোগিতা করে সুধারাম থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে ২০ লক্ষ টকার অবৈধ কিডনী রোগের ওষুধ জব্দ করা হয় এবং একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। দন্ডাদেশ প্রাপ্ত আসামী হলো, সালাহ উদ্দিন মাহমুদ (৬০) সদর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার মৃত জয়নাল আবদীনের ছেলে।





















