নবীনগর আক্কাস মিয়ার বাড়ীতে লিটন মোল্লার মিনি ক্যাসিনো, রাতবর চলছে রমরমা জুয়ার আসর।
- প্রকাশ : ০৬:৩৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
- / 56
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক।
ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে।
ক্যাসিনোবিরোধী অভিযানে সারাদেশের। জুয়ার আস্তানা তছনছ হলেও কয়েক বছর ঘুরতেই। ফের চাঙ্গা হয়ে উঠেছে। বি বাড়িয়া জেলার নবীনগর থানাদীন বাড্ডা গ্রামের আক্কাস মিয়ার বাড়ীতে।প্রকাশ্যে প্রতিদিন। বিকেল পাঁচটা থেকে সারারাত চলছে। মিনি ক্যাসিনো জুয়ার আসর আরো খবর নিয়ে জানা যায় ।ওই এলাকার বাসিন্দা মোঃ করিম মোল্লার ছেলে। মোঃ লিটন মোল্লা ও তার আরো বেস কয়েকজন সহযোগী। এই মিনি ক্যাসিনো জুয়ার পরিচালনা করে আসতেছে ।দীর্ঘদিন যাবত খবর নিলে জানা যায়।
এখানে শুধু যে ক্যাসিনো খেলা হয় যেমন তিন, তাস ছয় ,তাস নয় ,তাশ এবং আন্দার বাহার, এই বাহারী নামের জুয়া তাই নয় ও ওয়ান টেন ও ওয়ান এইট ,সুধু এখানেই শেষ নয় এখানে হর হামেশাই মিলছে মাদক দ্রব্য ।যেমন ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ, বিভিন্ন রকমের মাদক বিক্রি করে। দুইজন ব্যক্তি ওই লিটন মোল্লার সহযোগি তারা এদের এর নাম সাদ্দাম ও টুকু এরা দুজনেই মাদক কারবারী ।এরা হলো লিটন মোল্লার ব্যবসায়ীক পার্টনার এলাকা বাসীর সাথে কথা বলে। জানা যায় থানা পুলিশ নাকি এদের কিছুই করতে পারেনা। আরো ও খোঁজ নিয়ে জানা যায় কিছু অসাধু পুলিশ সদস্য নাকী এখন থেকে মোটা অংকের মাসোয়ারা নিয়ে থাকে।
এ বিষয়ে নবীনগর থানার। ওসির সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি আমাদের কে আশ্বাস দিয়ে বলেছেন বিষয় টি নিয়ে আমরা কাজ করতেছি বলে আশ্বাস দেন।
পরবর্তীতে আমরা আবারও খোঁজ খবর নিলে ।আমরা এলাকা বাসীর সাথে ।বিষয়টি নিয়ে। কথা বললে জানা যায় এখনো ওই আক্কাস মিয়ার বাড়ীতেই। মিনি ক্যাসিনো জুয়ার আসর টি এখন আরো বড় আকারে চলছে । বলে আমাদের কে জানান এলাকাবাসীরা।




















