মাগুরার শ্রীপুরে সুদের টাকা না দেওয়ায় মহিলাকে ধর্ষনের হুমকি, থানায় অভিযোগ দায়ের
- প্রকাশ : ১২:৩৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / 69
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ
তৌহিদ
মাগুরাতে শ্রীপুর উপজেলায় সুদের টাকা না দেওয়ার কারনে শিখা রানী বাছাড় নামে এক হিন্দু মহিলাকে ধর্ষনের হুমকি দিয়েছে কামাল সুদখোর নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের সানবান্দা গ্রামে।
এ ঘটনায় ভুক্তভোগী শিখা রানী নিজে বাদী হয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানা গেছে।অভিযুক্ত কামাল একই ইউনিয়নের মহেশপুর গ্রামের মৃত কালু মৃধার বড় ছেলে। অভিযোগে কামাল ছাড়াও তার স্ত্রী শিমু বেগমের নামও এসেছে।
ভুক্তভোগী শিখা রানীর স্বাক্ষরিত এক লিখিত অভিযোগে উল্লেখ করেন যে, তার বাড়ির পাশে কামাল মৃধা সুদের ব্যবসার সাথে জড়িত। বেশ কিছুদিন আগে আমার কাটার প্রয়োজনে কামাল মৃধার কাছ থেকে ৭০ হাজার টাকা নেই। কিছুদিন পরেই আমি তার লাভের টাকা সহ ৯৬ হাজার টাকা ফেরত দিয়ে দেই। তারপরও কামাল মৃধা টাকার জন্য চাপ দিতে থাকেন এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেন । পরবর্তীতে বিষয়টি তাদের গোত্রের লোকজনের কাছে অভিযোগ দেই। তারপরেই কামাল মৃধা ক্ষিপ্ত হয়ে আমার বাড়িতে এসে অশালীন ভাষায় গালাগালি এবং আমাকে ধর্ষণের হুমকি সহ প্রাণনাশের হুমকিও দেন।
বর্তমানে বিষয়টি নিয়ে আমি ও আমার পরিবারের অন্য সদস্যরা খুবই আতঙ্কের মধ্যে আছি।
এ বিষয়ে কামাল মৃধা বলেন, জীবন কুমার বাছাড়া এর কাছে আমি বেশ পুরনো কিছু টাকা পাবো। সে আমাকে টাকা দেয় না এবং পরবর্তীতে টাকা না দেওয়ার অজুহাতে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।




















