সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ৫৪ নং ওয়ার্ড বিএনপি দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- প্রকাশ : ০৪:২৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / 113
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ
মোঃ সোহাগ মিয়া।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় ৫৪ নং ওয়ার্ড বিএনপি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ মোস্তফা জামান সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর বিএনপি হাজি মোস্তফা জামান বিভিন্ন দিক নির্দেশমূলক বক্তব্য রাখেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ জহিরুল ইসলাম যুগ্ন আহবায়ক তুরাগ থানা বিএনপি হাজী মুহাম্মদ শফিকুল ইসলাম সভাপতি ৫৪নং ওয়ার্ড বিএনপি উপস্থিত ছিলেন মোহাম্মদ নাঈম সাবেক ছাত্রনেতা বিএনপি মোহাম্মদ সেলিম সাবেক বিএনপি নেতা মোহাম্মদ মোস্তফা কামাল বিএনপি নেতা ৫৪ নং ওয়ার্ড ও সাবেক বিগ্রেডিয়ার লুৎফর খান বিএনপি নেতা ৫৪ নং ওয়ার্ড আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।























