০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নরসিংদী কাশিমপুরে মাহে রমজান উপলক্ষে ৬০০টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ : ০৪:৪৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / 31
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক।
নরসিংদী জেলার করিমপুর ইউনিয়নের শ্রীনগর মধ্যপাড়া শহীদ বুদ্ধিজীবী ডক্টর সাদত আলী চত্বরে গত শুক্রবার (১৪ মার্চ) পবিত্র রমজান উপলক্ষে গরিব-দুখী রোজাদারদের মধ্যে ৬০০টি পরিবারের মধ্যে প্রায় ১২ টন খাদ্য সামগ্রী বিতরণ করেন করিমপুর ইউনিয়নের নয়নের মনি, যুগ্ম সাধারণ সম্পাদক, সদর থানা বিএনপি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানবতার ফেরিওয়ালা জননেতা তোফায়েল আসগর।
হাজী আক্তার হোসেনের সভাপতিত্বে খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-নরসিংদী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায় ও সাবেক ছাত্রনেতা মোঃ রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক, করিমপুর ইউনিয়ন বিএনপি ও যুগ্ম সাধারণ সম্পাদক নরসিংদী জেলা তাতী দলের মোহাম্মদ শেখ ফরিদ। খাদ্য সামগ্রী সরবরাহ করেন তোফায়েল আসগরের বড় বোন ফরিদা ইয়াসমিনের একমাত্র মেয়ে বিশিষ্ট সমাজ সেবীকা শামীমা ইয়াসমিন।




















