১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার পারনান্দুয়ালী থেকে অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে মাগুরা আর্মি। 

তৌহিদ
  • প্রকাশ : ০৫:১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / 31

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ

বাংলাদেশ সেনাবাহিনীর মাগুরা ক্যাম্পের গোয়েন্দা শাখা কর্তৃক গৃহীত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মাগুরা জেলার সদর থানার ৬ নং ওয়ার্ডের পারনান্দুয়ালী গ্রামের অন্তর্গত মো: মারুফ, লিখন এবং আশিকুর রহমান সকলের বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এই সূত্র ধরে ১৬ মার্চ ভোর ৩ টায় মেজর সাফিন এর নেতৃত্বে মাগুরা আর্মি ক্যাম্প, ১৪ বীর কর্তৃক উক্ত স্থানে অস্ত্র অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ০২ টি ওয়ান শ‍্যুটার গান, ১০ রাউন্ড তাজা বুলেট, ০১ টি এয়ার গান, ৬০ রাউন্ড এয়ার গান বুলেট, ০১ টি পুলিশের লুটকৃত টিয়ার শেল, ০৮ টি হাত বোমা, ০২ টি চাইনিজ চাপাতি, ৫ টি দেশীয় ধারালো অস্ত্র, ০৫ টি মোবাইল, ০১ টি ল্যাপটপ উদ্ধার করা সহ উক্ত বেআইনি অস্ত্র রাখার দায়ে পারনান্দুয়ালী গ্রামের আব্দুল মজিদের ছেলে মো: মারুফ (৩৫), সালাম হোসেনের ছেলে মো: লিখন (২৮) এবং আতিয়ার রহমানের ছেলে মোঃ আশিকুর রহমান(৩০) নামে তিনজনকে আটক করা হয়।

আটককালে জব্দকৃত মালামাল সমূহ হলো-
ক। ওয়ান শ‍্যুটার গান – ০২ টি
খ।তাজা বুলেট – ১০ রাউন্ড
গ। এয়ার গান – ০১ টি
ঘ। এয়ার গান বুলেট – ৬০ রাউন্ড
ঙ। হাত বোমা – ০৮ টি
চ। টিয়ার সেল (পুলিশ হতে লুটকৃত) – ০১ টি
ছ। বিদেশী চাপাতি – ০২ টি
ত।দেশীয় ধারালো অস্ত্র- ০৫ টি
থ। মোবাইল ফোন – ০৫ টি
দ। ল‍্যাপটপ – ০১ টি

সমস্ত অস্ত্র উদ্ধার শেষে দুষ্কৃতিকারীদেরকে মাগুরা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

মাগুরার পারনান্দুয়ালী থেকে অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে মাগুরা আর্মি। 

প্রকাশ : ০৫:১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫