১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার শত্রুজিতপুর বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।

তৌহিদ
  • প্রকাশ : ১০:৫১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 35

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ

মাগুরা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর শত্রুজিৎপুর বাজারে বিশেষ অভিযান পরিচালিত করেছে। সোমবার ১৭ মার্চ বেলা ১১.০০টা থেকে ১.৩০টা পর্যন্ত পরিচালিত অভিযানে তেল, সবজি, তরমুজ, ফলের দোকান, মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এসময় মেসার্স আলতাফ স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও মেয়াদ বিহীন পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জনাব মো: আলতাফকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ও ৩৮ ধারায় ২,০০০/- টাকা ও মেসার্স টুম্পা স্টোরের মালিক বিকাশ সাহাকে আইনের একই অপরাধ ও ধারায় ২,০০০/- টাকা জরিমানা করা হয়। তাছাড়া অপর একটি প্রতিষ্ঠান মেসার্স রিপা স্টোরে তদারকিতে প্রচুর মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকরভাবে বিভিন্ন খাদ্য পণ্য সংরক্ষণ করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক নবকুমার সাহাকে আইনের ৩৮ ও ৫১ ধারায় ৭,০০০/- টাকা জরিমানা করা হয় এবং সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

অভিযানে মোট ০৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা সংরক্ষণ অধিকার বিরোধী বিভিন্ন অপরাধের কারণে মোট ১১,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।

পরবর্তীতে মুরগির বাজার, সবজি, তরমুজ, ফলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। কেউ যেন রমজান মাসে অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয় এবং সবাইকে নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব দিলীপ কুমার প্রামাণিক ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে মত প্রকাশ করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

Please Share This Post in Your Social Media

মাগুরার শত্রুজিতপুর বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।

প্রকাশ : ১০:৫১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫