১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম গ্রেফতার ৷
মোছাঃ সীমা আক্তার।
- প্রকাশ : ১১:০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / 24
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোছাঃ সীমা আক্তার।
দীর্ঘদিন যাবত ফরিদপুর বোয়ালমারীতে দুই ভাই প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসছেন বলে জানা যায়। গতকাল সোমবার (১৭ই মার্চ) রাত ২:৩০ মিনিটে গভীর রাতে সেহেরীর পুর্ব মুহূর্তে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে রায়পুর গ্রামের জাহিদুল ইসলাম ওরফে কালাকে (৪০) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সময়ে তল্লাশি চলাকালীন তার নিজ বাড়ীর মাটির নিচে দুই স্থান হতে কাগজে মোড়ানো অবস্থায় 30 পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায়,জাহিদুল ও তার ছোট ভাই মনির এই দুজন মিলে ইয়াবা ব্যবসা করে নিজ বাড়িতে। তবে অভিযান চলাকালে মনিরের সন্ধান পাওয়া যায়নি। এদিকে ইয়াবা ট্যাবলেটসহ জাহিদুল ইসলাম কে বোয়ালমারী থানায় প্রেরণ করা হয়।




















