রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে উত্তরা বিভাগ, ডিএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- প্রকাশ : ০৯:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / 58
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ মোস্তাফিজ সালাম সজীব
পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ এক মতবিনিময় সভার আয়োজন করেছে। আজ (২৪ মার্চ) রাজধানীর জামজম কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: মহিদুল ইসলাম, পিপিএম। তিনি রমজান মাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যানজট নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক সেবার উন্নয়নে পুলিশের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন।
সভায় স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃবৃন্দ ও পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা ও অপরাধ প্রতিরোধ নিয়ে মতামত প্রদান করেন।
ডিসি মো: মহিদুল ইসলাম বলেন, “রমজানে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ টহল বাড়ানো হবে। মার্কেট, মসজিদ, বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি করা হবে।”
সভায় আরও জানানো হয়, ঈদ উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা ও অপরাধ দমনে পুলিশের নিরবচ্ছিন্ন কার্যক্রম চলবে।
আয়োজক উত্তরা বিভাগ, ডিএমপি জানায়, এই মতবিনিময় সভার উদ্দেশ্য হলো জনসাধারণ ও পুলিশের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা, যাতে রমজান ও ঈদুল ফিতর নির্বিঘ্নে উদযাপিত হয়।




















