১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
টেকনাফে যৌথ অভিযানে ১লাখ ই*য়া*বা*সহ ৫ জন ইয়াবা পাচারকারী গ্রেফতার।
হাসিনা আক্তার কক্সবাজার।
- প্রকাশ : ০১:১৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / 39
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
হাসিনা আক্তার কক্সবাজার।
মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫ তারিখ রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৫ মার্চ ২০২৫ তারিখ মঙ্গলবার দুপুর ০২ টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী এবং র্যাব -১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফের ঘোলার চর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশকৃত একটি ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশী করে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবাসহ এনায়েত উল্লাহ (৪১), নুর আলম (৩৮), মোঃ তুহা (২৫),
আজিজুল্লাহ (২২), আব্দুল হামিদ (২৫) সকলেই টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
জব্দকৃত ইয়াবা ও বোট এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




















