জয়পুরহাট কালাইয়ের উদয়পুরে টুকু চৌধুরীর ব্যাক্তিগত উদ্দ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।
- প্রকাশ : ০৭:১৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
- / 29
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মুনসুর রহমান জয়পুরহাট প্রতিনিধি।
জয়পুরহাট জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টুকু চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগ ২৭ মার্চ বৃহস্পতিবার তার নিজ চাতালে থানা বিএনপির আহবায়ক ও সাবেক ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম টুকু চৌধুরীর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুর রহমান চন্দন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সাবেক যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান সুইট, কালাই উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ইব্রাহিম হোসেন। এছাড়াও উদয়পুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আলীম, মোঃ ইউনুস আলী, জিন্দারপুর ইউনিয়ন বিএনপি নেতা রতন চৌধুরী, উদয়পুর ইউনিয়নের মেম্বার মোঃ আমজাদ হোসেন, যুবদল নেতা কামরুজ্জামান হিরু তালুকদার বক্তব্য রাখেন। শেষে দেশ ও জাতীর কল্যাণে দোয়া করা হয়েছে।




















