০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩১

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৪:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
  • / 82

অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে নজরুল ইসলাম (৫০) শেখ ফরিদ (২১) নামে আরও দুজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩১ জনে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার তাদের মৃত্যু হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মৃত নজরুলের শরীরের ৯৪ শতাংশ ও শেখ ফরিদের ৯৩ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে আজ সকালে আব্দুস সাত্তার (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়। তার  শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে এখন পর্যন্ত ২৯ জন মারা গেলেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আরও সাত জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে ‘গ্যাসের লাইন’ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩৭ জন দগ্ধ হন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

নারায়ণগঞ্জ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩১

প্রকাশ : ০৪:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০