০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরাতে জামায়াতে ইসলামী’র উদ্দ্যোগে ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা – ২০২৫!!

তৌহিদ মাগুরা প্রতিনিধি।
  • প্রকাশ : ০২:১৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / 36

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ মাগুরা প্রতিনিধি।

ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার ১মার্চ সকালে মাগুরা শহরস্থ এজি একাডেমি স্কুল চত্বরে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী-২০২৫ । বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মাগুরা জেলা সভাপতি অধ্যাপক এম বি বাকের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী”র কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট মশিউল আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মাগুরা জেলার সাবেক আমীর ও যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য আঃ মতিন, সাবেক মাগুরা জেলা আমীর ও যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ড: আলমগীর বিশ্বাস ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর সাবেক জেলা সভাপতি মাসুদ আলম এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক শহীদুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতি ও মাগুরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক এম. বি. বাকের বলেন, “ঈদ আমাদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তোলার এক অনন্য সুযোগ এনে দেয়। এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে আমাদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়।”

প্রধান অতিথি এ্যাডভোকেট মশিউল আলম তার বক্তব্যে বলেন,”জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত মানবতার কল্যাণে কাজ করা।”

অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিরা জাতীয় ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং উপস্থিত শ্রোতাদের শুভেচ্ছা জানান। বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে এজেন্ডাবহুল এই পুনর্মিলনী অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি সবার মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

মাগুরাতে জামায়াতে ইসলামী’র উদ্দ্যোগে ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা – ২০২৫!!

প্রকাশ : ০২:১৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫