০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
কুড়িগ্রাম ব্রহ্মপুত্র নদে মহা অষ্টমী স্নান উপলক্ষে ব্রিফিং ও প্যারেড অনুষ্ঠিত।
মোঃ রুহুল আমিন নিজস্ব প্রতিবেদক।
- প্রকাশ : ০২:১৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / 47
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ রুহুল আমিন নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে মহা অষ্টমী স্নান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চিলমারী মডেল থানা পুলিশের আয়োজনে ব্রিফিং ও প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে চিলমারী থানা প্যারেড মঞ্চে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।
চিলমারীর ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমীস্নানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিভিন্ন পদের ১৮১ জন সদস্য ছাড়াও সেনা বাহিনী, এন,এস,আই, ডিএস,বি, ও আনসার সদস্য গণ নিয়োজিত রাখা হবে। এমনটি জানান চিলমারী মডেল থানার ওসি মুশাহেদ খান।




















