০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা জামায়াতে ইসলামী’র উদ্দ্যোগে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

তৌহিদ
  • প্রকাশ : ০৮:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 28

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ

ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক চলমান নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে সোমবার ৭ এপ্রিল বিকাল ৪টায় মাগুরা নোমানী ময়দানে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী, মাগুরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতের আমির এম বি বাকের। তিনি  বক্তব্যে বলেন, “ইসরাইলের বর্বর হামলায় ফিলিস্তিনে নারী, শিশুসহ হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। এ মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের জোরালো অবস্থান নেওয়া প্রয়োজন।”

মিছিলে বক্তব্য রাখেন মাগুরা শহর শাখার আমির আশরাফুল আলম। তিনি বলেন, “আমরা ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম জনগণের পাশে আছি এবং তাদের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি সমর্থন জানাই।”

বিক্ষোভ মিছিলটি নোমানী ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বিক্ষোভ মিছিল শেষে শহীদ ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

মাগুরা জামায়াতে ইসলামী’র উদ্দ্যোগে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশ : ০৮:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫