চেম্বার অফ কমার্স এর ফরিদ খান সহ ৯ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী
- প্রকাশ : ০৩:৪০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / 37
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিদ, মাগুরা
মাগুরা সেনা-ক্যাম্পের গোয়েন্দা কর্তৃক গৃহীত তথ্যের ভিত্তিতে মাগুরার বিশিষ্ট ব্যাবসায়ী ও জেলা চেম্বার অফ কমার্স এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ হাসান খাঁন সহ ৭ জনকে আটক করেছে সেনাবাহিনী। জানা যায় যে, মাগুরা জেলার সদর থানার অন্তর্গত পারলা এলাকায় অস্ত্রসহ সন্ত্রাসী মোঃ ফরিদ হাসান খান অবস্থান করছেন। এরই সূত্র ধরে বুধবার ০৯ এপ্রিল ২০২৫ ইং এ ০১ ঘটিকায় বিএ ৭৩৩২ লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা মিশু, পিএসসি, অধিনায়ক, ১৪ বীরের সার্বিক নেতৃত্বে ১৪ বীর কর্তৃক উক্ত এলাকায় অস্ত্র অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিএ ১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে মাগুরা সদর আর্মি ক্যাম্প এবং বিএ ১১২৯৯ ক্যাপ্টেন আর রাফিউল আহসানের নেতৃত্বে মোহাম্মদপুর আর্মি ক্যাম্প অংশগ্রহন করে। এছাড়াও উক্ত অভিযানে বিএ-১১৯৬৪ লেঃ ফাহাদ আনোয়ার তকি ও বিএ-১২৩৪৯ লেঃ মোঃ শাহরিয়ার হোসেন হিমেল অংশগ্রহণ করে।
উক্ত অভিযানে বেশকিছু দেশী-বিদেশি আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র এবং মাদক সহ মোঃ ফরিদ হাসান খান ও তার ০৮ জন সহযোগীকে আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশী ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহের মধ্যে –
ক। চাইনিজ পিস্তল- ০১ টি
খ। ম্যাগাজিন – ০১ টি
গ। ওয়ান শুটার গান- ০২ টি
ঘ। ওয়ান শুটার গান এ্যামুঃ ৪ টি
ঙ। এয়ার গান- ০১ টি
চ। এয়ার গান এ্যামুঃ – ২৬৪ রাউন্ড
ছ। .২২ এ্যামুনিশন- ০৭ রাউন্ড
জ। পিস্তল এ্যামুনিশন- ০১ রাউন্ড
ঝ। চাইনিজ কুড়াল – ০২ টি
ঞ। চাপাতি – ০৬ টি
ট। মদ – ০২ বোতল (কেরু এ্যান্ড কোং)
ঠ। নগদ অর্থ – ১,৪৫,০০০/-
ড। মোবাইল – ১১ টি
ঘটনাস্হল থেকে ফরিদ খাঁন সহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-
(১) মোঃ ফরিদ হাসান খান (৫৬)
পিতাঃ মৃত হাবিবুর রহমান
গ্রামঃ পারলা থানাঃ মাগুরা সদর জেলাঃ মাগুরা
(২) মোঃ সোহেল রেজা (৩৮)
পিতাঃ মৃত আঃ খালেক বিশ্বাস
গ্রামঃ বন্যাতৈল
থানাঃ মাগুরা সদর
জেলাঃ মাগুরা
(৩) মোঃ নূহুদারুল হুদা (৫৯)
পিতাঃ মৃত নুরুল হুদা
গ্রামঃ হাসপাতাল পাড়া
থানাঃ মাগুরা সদর
জেলাঃ মাগুরা
(৪) মোঃ ইলিয়াছ খান (৩৩)
পিতাঃ আঃ মালেক খান
গ্রামঃ জামুরা
থানাঃ পটুয়াখালী সদর
জেলাঃ পটুয়াখালী
(৫) মোঃ আইনূল হোসাইন (৪৪)
পিতাঃ আঃ রউফ মোল্ল্যা
গ্রামঃ রাখেরা
থানাঃ শ্রীপুর
জেলাঃ মাগুরা
(৬) মোঃ আব্দুল জলিল জুয়েল (৩৫)পিতাঃ মৃত হাফিজুর রহমান
গ্রামঃ আবালপুর
থানাঃ মাগুরা সদর
জেলাঃ মাগুরা
(৭) মোঃ শাহিন শেখ (২৮)
পিতাঃ লাল মিয়া শেখ
গ্রামঃ মাগুরা
থানাঃ মাগুরা সদর
জেলাঃ মাগুরা
(৮) সৈয়দ খায়রুল আলম শাওন (৪৮)
পিতাঃ নুরুল আলম
গ্রামঃ মোহাম্মদপুর
থানাঃ আদাবর
জেলাঃ ঢাকা
(৯) কাজী আরিফুল হক (৪৫)
পিতাঃ মৃত আনারুল হক
গ্রামঃ ভায়না
থানাঃ মাগুরা সদর
জেলাঃ মাগুরা
উল্লেখ্য যে, ফরিদ হাসান খান বর্তমানে অত্র মাগুরা সদর এলাকায় অস্ত্র প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি, লুটপাট, ভয়ভীতি প্রদর্শনসহ নানান ধরনের অপকর্মে লিপ্ত ছিল বলে নানান মহল থেকে অভিযোগ আসে।অভিযানে গ্রেফতারকৃত আসামিদেরকে জব্দকৃত মালামালসহ মাগুরা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিয়ে ভূক্তভোগী ফরিদ খাঁনের পরিবার তাদের বাড়িতে বুধবার ৯ এপ্রিল দুপুর ২.৩০ টার সময় তাদের নিজ বাড়ি মাগুরার পারলা গ্রামে সাংবাদিকদের সাথে একটি সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে তারা মোঃ ফরিদ খাঁনে নির্দোষ দাবী করেন। এছাড়া তার জব্দকৃত অস্ত্রের ফরেনসিক পরীক্ষার মাধ্যমে প্রকৃত দোষীকে গ্রেফতার করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর নিকট অনুরোধ জানান।সংবাদ সম্মেলনে মোঃ ফরিদ খাঁনের স্ত্রী, দুই কন্যা,ছোট ভাই ও ভাইয়ের স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।




















