গাঁজায় ইসরায়লি হামলা বন্ধে উত্তরা ব্যবসায়ীদের বিক্ষোভ
- প্রকাশ : ০৪:১৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / 85
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

গাঁজায় ইসরায়েলি হামলা বন্ধে রাজধানীর উত্তরায় বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর জোন দোকান মালিক সমিতির ব্যবসায়ীরা।
গতকাল দুপুরে উত্তরা রাজলক্ষ্মী কম্পলেক্স এর সামনে ফিলিস্তিনের গাঁজায় ইসরায়েলি হামলা বন্ধে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে ঢাকা মহানগর উত্তর ব্যবসায়ী জোনের ভারপ্রাপ্ত সভাপতি ও দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ হেলাল তালুকদার এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ব্যবসায়ী জোনের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম পরস,সহসভাপতি শহীদ দর্জি, রাজলক্ষ্মী মার্কেটের সাধারণ সম্পাদক মো শাহেদ,লতিফ ইমপেরিয়াল মার্কেটের সভাপতি এনাম ও এইচ এম প্লাজার রাজ সহ অনেকেই।
বিক্ষোভ সমাবেশের সভাপতি মহানগর উত্তর ব্যবসায়ী জোনের ভারপাপ্ত সভাপতি হেলাল তালুকদার তার বক্তব্যে গাঁজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বাংলাদেশে সকল ইসরায়েলি পন্য বয়কটের ঘোষণা দেন।
এসময় সমাবেশে আগত ব্যবসায়ী দোকান মালিক সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা ইসরায়েলি পন্য বর্জনে একাত্মতা প্রকাশ করেন।




















