০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরাতে কন্ঠবীথীর ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে শিশু আবৃত্তি উৎসব 

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ০৮:২৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / 34

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ, মাগুরা

মাগুরা জেলার প্রথম আবৃত্তি সংগঠন কন্ঠবীথীর ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে শিশু আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২ এপ্রিল মাগুরা নোমানী ময়দানের জেলা অডিটোরিয়ামে সকাল ১০ টায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। উদ্বোধনের পরে সকাল ১০.৩০ টার সময় একটি শোভাযাত্রা বের করা হয়। সকাল ১১ টা থেকে মঞ্চে শুরু হয় বিভিন্ন ধরনের আবৃত্তি। যেখানে মাগুরা জেলা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিল্পীরা মনোজ্ঞ আবৃত্তি উপস্থাপন করেন।

মাগুরার কন্ঠবীথি পরিবার আয়োজিত এই অনুষ্ঠানে যে সকল আবৃত্তি সংগঠন অংশগ্রহণ করে তারা হলো- খুলনা আবৃত্তি ইশকুল সবুজ পাতার দেশে,খুলনা কন্ঠযোদ্ধা আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র, যশোর। চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদ, অঙ্কুর আবৃত্তি চর্চাকেন্দ্র,ফরিদপুর। কাব্যগৃহ, রাজবাড়ী। কন্ঠবীথী,মাগুরা এবং কণ্ঠকাকলী,মাগুরা। দিনব্যাপী এই আবৃত্তি উৎসবে সন্ধ্যা ৬.৩০ টার সময় শুরু হয় ঢাকা থেকে আগত আবৃত্তি শিল্পী ও কণ্ঠবীথি মাগুরা আবৃত্তি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে মাগুরা জেলার আবৃত্তি প্রেমী অনেক দর্শক উপস্থিত থেকে আবৃত্তি শিল্পীদের উৎসাহ প্রদান সহ অনুষ্ঠানটি উপভোগ করেন এবং সেই সাথে ক্ষুদে আবৃত্তি শিল্পীদের ভূয়সী প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

মাগুরাতে কন্ঠবীথীর ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে শিশু আবৃত্তি উৎসব 

প্রকাশ : ০৮:২৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫