মাগুরাতে জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা
- প্রকাশ : ০২:৪০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / 27
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিদ, মাগুরা
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরাতে বর্ষবরণ -১৪৩২ পালিত হয়েছে। সোমবার ১৪ এপ্রিল মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানটি পালন করা হয়। সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন স্কুল কলেজ ও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ থেকে দলে দলে লোকজন এসে সমেবেত হতে থাকে। এ সময় গ্রাম বাংলার ঐতিহ্য হিসেবে ঢাক,ঢোল,একতার,দোতারা,
বাঁশি,পালকি,গরুর গাড়ি, হাতপাখা সহ বিভিন্ন জন বিভিন্ন ধরনের জিনিসপএ প্রদর্শন করে।
সোমবার ১৪ এপ্রিল সকাল ৯ টায় মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম এর নেতৃত্বে বর্ষবরন আনন্দ শোভাযাত্রা নামে একটি র্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের ভায়েনা মোড়,ঢাকা রোড,চৌরঙ্গী মোড় হয়ে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম নোমানী ময়দানে বৈশাখী মেলার বিভিন্ন স্টল সমূহ ঘুরে দেখেন।










