০৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতের লক্ষে বিনা মূল্যে মাস্ক বিতরণ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৫:৪৮:০০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / 69
মোঃ আব্দুর রাজ্জাক,কুড়িগ্রাম
“চর চ্যারিটি ফর চেইঞ্জ” কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতের লক্ষে ১০হাজার মাস্ক বিতরণ করেছে জেলার বিভিন্ন সংগঠনের মাধ্যমে।
বুধবার(৯সেপ্টেম্বর) সকালে “চর চ্যারিটি ফর চেইঞ্জ” হতে প্রাপ্ত মাস্ক সাহিত্য ও সংস্কৃতি বিকাশে কিশোরদের ছোট কাগজ “ছুটিরপাতা” পাঠক ফোরাম উলিপুর উপজেলার চৌমহনী বাজার এলাকার হাফিজিয়া মাদরাসার ছাত্রদের ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিনা মূল্যে বিতরণ করেন।
মাস্ক বিতরণকালে উপ¯ি’ত ছিলেন ছুটিরপাতা ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক তানভীরুল ইসলাম, সহ-সম্পাদক রাকিবুল ইসলাম ছুটিরপাতা’র বিভিন্ন ফোরামের টিম লিডার ও বন্ধুগণ।
উল্লেখ্য, করোনার করাল গ্রাসের সূচনালগ্ন থেকেই কুড়িগ্রাম জেলার সাবেক পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম বিপিএম এর মানবিক সংগঠন চর চ্যারিটি ফর চেইঞ্জ ফেসবুক গ্রæপের সদস্য ও স্বে”ছাসেবী প্রতিষ্ঠানের মাধ্যমে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা, রমজান মাসে রহমত প্যাকেজ,ঈদ উপহার প্যাকেজ, বন্যা বন্ধু প্যাকেজ, ঈদে বানভাসি চরাঞ্চলের মানুষদের জন্য কুড়িগ্রাম জেলার বিভিন্ন চরে গরু কোরবানী করে মাংস বিতরণ করে অসহায় মানুষকে সহায়তা করে আসছে সংগঠনটি। এছাড়াও বিভিন্ন সময় গ্রæপের সদস্যদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন পুরস্কার প্রদান করেন। তাই অল্প সময়ে অসহায় মানুষদের কাছে মানবিক সংগঠন হিসেবে সুপরিচিত হয়ে উঠেছে চর চ্যারিটি ফর চেঞ্জ।





















