টঙ্গীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল মিন্টু নামে ১ যুবকের।
- প্রকাশ : ০২:৩৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / 29
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ মুজাহিদুল ইসলামঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক টঙ্গীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মিন্টু (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। ১৫ ই এপ্রিল মঙ্গলবার সকালে মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিন্টু কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যাল থানার ছয়গড়ী গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিন্টু পেশায় একজন টাইলস মিস্ত্রি। তিনি টঙ্গীতে কাজ করতেন। সকাল ৬টার দিকে হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন মিন্টু। এ সময় অজ্ঞাতনামা গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মিন্টুর মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যায়। পরে ৯৯৯-এ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এস আই) সফিউল আলম ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




















