০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা ‘নেগেটিভ’ ক্রিকেটারদের অনুশীলন শুরু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০২:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
  • / 46

স্পোর্টস ডেস্ক
প্রথম ধাপে করোনা পরীক্ষায় নেগেটিভ ক্রিকেটাররা আজ থেকে অনুশীলন শুরু করেছেন।
বিসিবির নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে অনুশীলন করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর নেটে অনুশীলন করেন মুশফিকুর রহিম। ব্যাটিং শেষে বেশ খানিকটা সময় উইকেট কিপিং করেছেন মুশি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের সেন্টার উইকেটের পাশে মোস্তাফিজ-শফিউলদের বোলিংয়ে ব্যাটিংটা ঝালিয়ে নিয়েছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। বিসিবি ট্রেইনারের তত্ত্বাবধানে রানিং করেছেন মুমিনুল হক। 
এতদিন খুলনায় অনুশীলন করলেও, প্রথমবারের মতো হোম অব ক্রিকেটে অনুশীলনে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া, ইনডোরে ব্যাটিং করেছেন নুরুল হাসান সোহান।
প্রথম ধাপের করোনা পরীক্ষায় দুজনের পজিটিভ ফলাফল আসায় বেশ সতর্কাবস্থানে বোর্ড। 

Please Share This Post in Your Social Media

করোনা ‘নেগেটিভ’ ক্রিকেটারদের অনুশীলন শুরু

প্রকাশ : ০২:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০