নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন দাস (বিপিএএ) গাড়ি ব্যাক্তিগত কাজে ব্যবহার,
- প্রকাশ : ০১:৫৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
- / 44
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তালাত মাহামুদ নরসিংদীর প্রতিনিধি ।
সরকারি দিবসে পহেলা বৈশাখের অনুষ্ঠানে উপস্থিত না থেকে ছুটি নিয়ে নরসিংদী জেলার সীমানায় জেলা প্রশাসনে চাকুরি করা একজন সরকারি কর্মকর্তা হয়েও পদের সাথে সামঞ্জস্যপূর্ণ গাড়ি না ব্যবহার করে তিনি পাজেরো স্পোর্ট গাড়ি ব্যবহার করেন।
অন্য সকল এডিসি যেখানে নিজ কর্মস্থলে ওল্ড মডেল জিপ ব্যবহার করেন সেখানে তিনি সরকারি গাড়ি, গাড়ি নম্বর , Narsingdi GHA-110026 নিয়ে ব্যক্তিগত ভ্রমণে মত্ত রয়েছেন চট্টগ্রাম, বান্দরবানের নীলাচলে, কক্সবাজার সমুদ্র সৈকতে।
যে গাড়ি জেলা প্রশাসকের ব্যবহার করার কথা সেই গাড়ি নিজে বাগিয়ে নিয়ে ব্যক্তিগত সুযোগ-সুবিধা আদায় করে আরাম আয়েশে দিন কাটাচ্ছেন।
নরসিংদীতে শেখ রাসেলের প্রতিকৃতি অঙ্কনের প্রজেক্ট হাতে নিয়েছিল এই অনজন দাশ,ক্ষমতালিপ্সু পতিত হাসিনার সরকারের দোসর প্রশাসনের কলঙ্কতিলক বঙ্গবন্ধুর জনপ্রশাসন পদক(BPAA) প্রাপ্ত এই কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ,নরসিংদীর অনজন দাস।
ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি কেন ব্যবহার করা হবে, এবং পদের সাথে গাড়ির পদঅধিকার সামঞ্জস্যপূর্ণ নয় তবুও ইচ্ছামতো জ্বালানি অপ্রয়োজনে বা ব্যক্তিগত কাজে কেনো ঘুরছেন তিনি সরকারি গাড়ি নিয়ে এবং কেনো তিনি ভোগবিলাসী জীবন উপভোগের জন্য রং তামাশা, গান বাজনার আয়োজনে ব্যস্ত।
জামালপুরে বদলির পরেও নরসিংদীতে কোন শক্তিবলে বহাল রয়েছেন। এ নিয়ে নরসিংদীতে জল্পনা কল্পনার শেষ নেই। এছাড়াও পদঅধিকারবিহীন গাড়ি ব্যবহারের পাশাপাশি সরকারি দুইজন কর্মচারী নিয়ে ব্যক্তিগত ভ্রমণ করার মতো এহেন লাগামছাড়া কর্মকাণ্ড প্রশাসনকে চরমভাবে বিব্রত করছে।




















