মাগুরাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে হজ গমনেচ্ছুদের প্রশিক্ষণ
- প্রকাশ : ০৬:২৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
- / 32
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিদ, মাগুরা
মাগুরাতে সরকারি ও বেসরকারি ব্যবস্হাপনায় গমনেচ্ছু হজ যাত্রীদের হজ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৭ এপ্রিল সকাল১০ টায় মাগুরা ইসলামিক ফাউন্ডেশন, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পারনান্দুয়ালীতে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে মাগুরা ইসলামিক ফাউন্ডেশন এর উপ- পরিচালক মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। এছাড়া প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ মাহবুবুল হক,মেডিকেল অফিসার ডা. এজাজ আহমেদ রচি,ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার হজ এজেন্সি অব বাংলাদেশ ( হাব) এর প্রতিনিধি ফজলুল হক । এছাড়া হজের সময় সৌদি আরবে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়ের উপর আলোচনা উপস্হাপন করেন ইসলামি ব্যাংক বাংলাদেশ, মাগুরা জেলা বয়বস্হাপক মোঃ জামিনুর রহমান, প্রশিক্ষণে হজের যাবতীয় নিয়মকানুন নিয়ে অভিজ্ঞতার আলোকে কিছু তথ্য উপস্থাপন করেন বেসরকারি হজ এজেন্সির পরিচালক মোঃ মোস্তফা কামাল। প্রশিক্ষণ শেষে সবাই হজে গমনেচ্ছু সকলের পরিবার পরিজন ও আত্মীয় স্বজনদের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত
করা হয়।




















