০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে ইউপি চেয়ারম্যান কুটি মিয়াকে অবাঞ্চিত ঘোষণা করে মানববন্ধন

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ১০:৩১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 25

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ, মাগুরা

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া (কুটি) কে অবাঞ্চিত ঘোষণা করে মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মী সহ এলাকাবাসী।

বুধবার ১৬ এপ্রিল দুপুরে খামারপাড়া বাজারে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার এবং উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান। এসময় চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তার অপসারণের দাবি জানিয়ে বক্তব্য দেন বক্তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বর্তমান চেয়ারম্যান সরকারি নিয়মনীতি উপেক্ষা করে হাট-বাজারে তার বাহিনী দিয়ে অতিরিক্ত টোল আদায় করছেন। উন্নয়নের নামে ব্যবসায়ীদের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি। এছাড়া ও ক্ষমতার অপব্যবহার করে নিজের দলীয় লোকজনকে সরকারি অনুদান প্রদান ও প্রতিপক্ষের উপর সন্ত্রাসী হামলার অভিযোগও করেন।

বক্তারা আরও দাবি করেন, চেয়ারম্যান কুতুবুল্লাহর মদদপুষ্ট বাহিনীর হাতে খামারপাড়া, দরিবিলা, দাইরপোল, পূর্বশ্রীকোল, টুপিপাড়া, ঝোনগাছা ও দোসতিনা গ্রামের একাধিক ব্যক্তি গুরুতর আহত বা নিহত হয়েছেন। তারা দাবি করেন, খামারপাড়া বাজার কেন্দ্রিক টোল আদায়ের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার চালিয়ে সত্য গোপনের চেষ্টা করেছেন চেয়ারম্যান কুটি। এসব ঘটনার তদন্ত করে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।

আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান খাজা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মুকুল, যুবদলের মিলন মণ্ডল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত হোসেন মোল্যা, বিএনপি নেতা আলিম খান, যুবদল নেতা টিপু সহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

শ্রীপুরে ইউপি চেয়ারম্যান কুটি মিয়াকে অবাঞ্চিত ঘোষণা করে মানববন্ধন

প্রকাশ : ১০:৩১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫