১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদী সন্ত্রাসী হামলা, নারীসহ পাঁচজন আহত, স্বর্ণা লঙ্কার লুটের অভিযোগ। 

তালাত মাহামুদ নরসিংদীর প্রতিনিধি।
  • প্রকাশ : ০২:০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 25

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।

নরসিংদী শহরের ভাগদী এলাকায় আওয়ামীলীগ সংশ্লিষ্ট এক সন্ত্রাসী চক্রের হামলায় নারীসহ পাঁচজন গুরুতর আহত হয়। ভুক্তভোগী বেনুয়ারা বেগম (৪৬) থানায় দায়েরকৃত অভিযোগে জানান, গত ২০ এপ্রিল দুপুর ১২:৩০ মিনিটের দিকে হেলাল মিয়া (৬০) ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রসহ তার বাড়িতে হামলা চালায়।

অভিযুক্তরা তার স্বামী, দেবর আ: সালাম ও ভাসুর জীবন মিয়াকে বেধড়ক মারধর করে। ধারালো দা ও লোহার পাইপের আঘাতে আ: সালাম গুরুতর আহত হন এবং তার হাত ও মাথায় কাটা ও হাড়ভাঙ্গা জখম হয়।

অভিযোগে আরও জানা যায়, হামলাকারীরা বেনুয়ারার মেয়ে ও পুত্রবধূকেও মারধর করে এবং স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। অভিযুক্ত আনোয়ারুল, মাসুদ ও কাউছারসহ সাতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

নরসিংদী সন্ত্রাসী হামলা, নারীসহ পাঁচজন আহত, স্বর্ণা লঙ্কার লুটের অভিযোগ। 

প্রকাশ : ০২:০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫