জামায়াত ক্ষমতায় গেলে সকল শ্রেনিপেশার মানুষ সমান সুবিধা পাবে-
- প্রকাশ : ০২:২৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / 66
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মুনছুর রহমান- জয়পুরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গত ১১ এপ্রিল থেকে ২৫শে এপ্রিল দেশব্যাপী গণসংযোগ পক্ষ পালন ঘোষনা করছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জয়পুরহাটের কালাই উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপজেলার ০৫ ইউনিয়নে ও কালাই পৌরসভার প্রতিটি গ্রামে গ্রামে এমন কি প্রতিটি মহল্লা পর্যায়ে ইউনিট, ওয়ার্ড, ইউনিয়ন, আমীর ও সেক্রেটারীদের পরামর্শ ক্রমে দাওয়াতি গ্রুপ সকাল- সন্ধারাত পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। জামায়াতের উদ্দেশ্য লক্ষ্য ও তিন দফা দাওয়াত ও চারদফা কর্মসূচির সাথে যেসব জনসাধারণ একমত পোষন করছে তাদের কে জামায়াতের সমর্থক ফরম পূরুনের মাধ্যমে সংগঠনের দিকে আহবান করছেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মুনছুর রহমান জানিয়েছেন। উপজেলা জামায়াতের সেক্রেটারী, সহকারী অধ্যাপক আব্দুল আলীম জানান প্রতিদিন সকাল-সন্ধারাত পর্যন্ত জামায়াতের কর্মীগণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগঠনের ছায়াতলে মানুষকে ডাকছে। উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা বলেন উপজেলা জামায়াতের কর্মীরা সংগঠনের নেতৃবৃন্দের পরামর্শক্রমে প্রতিটি বাড়ী বাড়ী জামায়াতের দাওয়াতি পক্ষ পালনের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। উপজেলা জামায়াতের উলামা পরিষদে সভাপতি সাবেক ছাত্রনেতা মাওলানা মোজাফফর হোসেন আহম্মেদাবাদ ইউনিয়নের আমীর মাওঃ মোঃ গোলাম আজম ও সেক্রেটারি মোঃ খলিলুর রহমানের সমম্বয়ে ইউনিয়নের প্রতিটি গ্রামে দাওয়াতি কাজ শেষে আলোচনা সভা, পথসভা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। ২১ এপ্রিল সোমবার দাওয়াতী পক্ষ পালন চলাকালে জামায়াতের উদয়পুর ইউনিয়ন পর্যায়ে বিনইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকালে জয়পুরহাট-০২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডঃ এস এম রাশেদুল আলম সবুজ সমাবেশ বক্তব্য রাখেন তিনি বলেন জামায়াত ক্ষমতায় গেলে সকল
শ্রেনিপেশার মানুষ সমান সুবিধা পাবে। সমাবেশে ইউনিয়ন ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলায় প্রতিদিন প্রায় ৬০টি দাওয়াতী গ্রুপ চলমান রয়েছে। এসব গ্রুপ দেখাশুনা করছেন উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।




















