০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
জুলাই আন্দোলনে শহীদ রিতা আকতারের বাবা বাংলাদেশ জামায়াত ইসলামিতে যোগদান করলেন।
মুনছুর রহমান- বিশেষ প্রতিনিধিঃ
- প্রকাশ : ১১:৫২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
- / 31
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মুনছুর রহমান- বিশেষ প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলা পুনট ইউনিয়ন তালখুর গ্রামের রিতা আকতার জুলাই আন্দোলনে গাজীপুর শহীদ হন। শহীদ রিতার বাবাকে ২৫ এপ্রিল শুক্রবার জামায়াতের পক্ষ থেকে দাওয়াতি গণসংযোগ পক্ষ পালনের দাওয়াত দিয়ে যান পুনট ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।
তিনি জামায়াতের উদ্দেশ্যে লক্ষ্যের সাথে একমত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েম হোক এ কথা মেনে নিয়ে নিজেকে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পুরুন করে জামায়াতে যোগদান করেন তিনি। এসময় কালাই উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, ইউনিয়ন আমীর মোঃ আজিজুল হক সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















