শেরপুর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার।
- প্রকাশ : ০২:৪০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / 43
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ মিজানুর রহমান শেরপুর বগুড়া প্রতিনিধি।
বগুড়া শেরপুরে বিএনপির মিছিল ও দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুরের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শেরপুর পৌর বিএনপি। সেখান থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের গ্রেফতারের জন্য সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়। তার একদিনের মাথার সোহেল রানাকে গ্রেফতার করা হলো। সোহেল রানা শেরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।
জান যায়, বিএনপির আল্টিমেটামের পরে গ্রেফতার এড়াতে শেরপুর শহর ছেড়ে যাওয়ার চেষ্টা করছিলেন সোহেল রানা। তিনি মঙ্গলবার দুপুর আড়াইটায় কাঁঠালতলা এলাকার স্থানীয় ঢাকা বাস টার্মিনালের একটি টিকিট কাউন্টারে অপেক্ষা করছিলেন। এসময় স্থানীয় বিএনপির সমর্থকেরা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে গত ২৮ সেপ্টেম্বর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, “বিএনপির মিছিলে হামলা ও দলীয় কার্যালয় ভাংচুরের মামলার তদন্তে সোহেল রানার সম্পৃক্ততা পাওয়া গেছে। গ্রেফতার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন। স্থানীয় জনগণের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে।”
এ তথ্য নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “আগামীকাল সোহেল রানাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। অন্যান্য আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে।




















