১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে চুরি হওয়া ট্রাক উদ্ধার এবং চোর চক্রের ৩ জন সদস্য গ্রেফতার

মোঃ মিজানুর রহমান শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশ : ০২:১৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 56

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

মোঃ মিজানুর রহমান শেরপুর বগুড়া প্রতিনিধিঃ

অত্র মামলার বাদী মোঃ সাদেকুল ইসলাম সাদেক(৪৫), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-চকপোতা, থানা-শেরপুর, জেলা-বগুড়া ও আসামী মোঃ হাশেম আলী @ বাবু যৌথ মালিকানায় একটি ট্রাক ক্রয় করে। যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৬-৬২২৬। আসামী মোঃ হাশেম আলী  বাবু উক্ত ট্রাকের ড্রাইভার হিসাবে এবং আসামী মোঃ আবু বক্কার সিদ্দিক উক্ত ট্রাকের হেলপার হিসাবে পরিচালনা করিতে থাকে। ইং-২৯/০৪/২০২৫ তারিখ সকাল অনুমান ০৬.১০ ঘটিকার সময় আসামী মোঃ আবু বক্কার সিদ্দিক বগুড়া জেলার নন্দীগ্রাম থানাধীন কাথম কোয়ালিটি ফিড মিল হইতে মেসার্স খুকুমুনি ট্রেডার্স এর মাধ্যমে ১৪ (চৌদ্দ) টন মাছের খাদ্য (ফিড), যাহার মূল্য ১৩,৩৬,৪২০/-টাকা লোড করিয়া একই তারিখ সকাল অনুমান ০৭.১৫ ঘটিকার সময় শেরপুর পৌরসভার অন্তর্গত ধুনট মোড় সংলগ্ন ট্রাক টার্মিনাল এর পশ্চিম পার্শ্বে ঢাকা-বগুড়া মহাসড়কে পৌছিয়া আসামী মোঃ হাশেম আলী বাবুকে বর্ণিত স্থানে আসিয়া আসামী মোঃ আবু বক্কার সিদ্দিক এর সহিত গাড়ী লোড আনালোড সংক্রান্তে বিস্তারিত কথা বলে এবং আসামী মোঃ আবু বক্কার সিদ্দিক এর ব্যক্তিগত মামলায় বগুড়া কোর্টে সাক্ষীর দিন ধার্য্য আছে বলিয়া আসামী হাশেম আলী বাবু এর সহিত যাইতে পারবে না বলিয়া জানায় এবং কিছক্ষন পর আসামী মোঃ আবু বক্কার সিদ্দিক উক্ত ট্রাকের সহিত যাওয়ার জন্য হেলপার হিসাবে জনৈক মোঃ জিয়া (৬৫) এর সহিত পরিচয় করিয়া দেয়। তখন আসামী মোঃ হাশেম আলী বাবু নতুন হেলপার জিয়াকে একই তারিখ সকাল অনুমান ৮.০০ ঘটিকার সময় ফিড বোঝাই ট্রাকটি দেখাশোনার দায়িত্বে রাখিয়া গোসল ও খাওয়া দাওয়া করার জন্য বাড়ী যায়। ইং-২৯/০৪/২০২৫ তারিখ দুপুর অনুমান ০২.১৫ ঘটিকার সময় আসামী মোঃ হাশেম আলী বাবু ঘটনাস্থলে আসিয়া দেখিতে পান যে, তাহাদের বর্ণিত ট্রাক ও ট্রাকে থাকা ফিড মিল সেখানে নাই। ঘটনার বিষয়ে বাদী জানিতে পারিয়া ঘটনাস্থলে আসিয়া ঘটনার বিষয় শুনিয়া থানায় আসিয়া অত্র মামলা দায়ের করেন

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ আনোয়ার হোসেন মামলাটি তদন্তভার গ্রহন করিয়া বাদীর চুরি যাওয়া ট্রাক ও ফিড উদ্ধারের নিমিত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনার জন্য শেরপুর থানার জিডি নং-১৪৪, তারিখ-০৩/০৫/২০২৫খ্রিঃ মূলে থানা হইতে রওনা করেন। অভিযান পরিচালনা কালে তথ্য প্রযুক্তির সহায়তায় পর্যাপ্ত তথ্য প্রমানের ভিত্তিতে আসামী ১। মোঃ ফারুক (৪৫), পিতা-মৃত শাহজামাল মন্ডল, সাং-সুখানগাড়ী, থানা-শেরপুর, জেলা-বগুড়া, ২। মোঃ হাশেম আলী বাবু (৪৪), পিতা-মোঃ আব্দুস সাত্তার, সাং-খন্দকারটোলা, থানা-শেরপুর, জেলা-বগুড়া, ৩। মোঃ আবু বক্কার সিদ্দিক (৪২), পিতা-মৃত ইদ্রিস আলী খন্দকার, স্থায়ী সাং-ধড়মোকাম, বর্তমান সাং-বিল চাকলা, থানা-শেরপুর, জেলা-বগুড়াদের গ্রেফতার করা হয়। বিধি মোতাবেক আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করিয়া আসামী মোঃ ফারুক এর দেওয়া তথ্য ও সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া নওগাঁ জেলার আত্রাই থানাধীন সোনাডাঙ্গা মহিলা কলেজ এর পার্শ্বে (বার বিঘা) গ্রামস্থ জনৈক মোঃ ইমদাদ এর বসত বাড়ীর নিকটে হাইওয়ে রাস্তার পার্শ্বে থেকে মামলার ঘটনা সংক্রান্তে চোরাইকৃত ট্রাক রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৬-৬২২৬ ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। করা হয়।

Please Share This Post in Your Social Media

শেরপুরে চুরি হওয়া ট্রাক উদ্ধার এবং চোর চক্রের ৩ জন সদস্য গ্রেফতার

প্রকাশ : ০২:১৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫