১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ মৃত্যু ৪১, শনাক্ত ১৮২৭, পরীক্ষা ১৪৭৫৫

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০১:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
  • / 62
 
অনলাইন ডেস্ক
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৫৯৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে আরও ১ হাজার ৮২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে, মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৭৮ জনে পৌঁছেছে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৭৯২টি এবং পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭৫৫টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৬ লাখ ৭৪ হাজার ৪৫২টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪১ জনের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ১২ জন। এখন পর্যন্ত মোট মৃতের মধ্যে পুরুষ ৩ হাজার ৫৮২ জন বা ৭৭.৯৯ শতাংশ এবং নারী ১ হাজার ১১ জন বা ২২.০১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৩৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৯৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৮০৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬৯.৭১ শতাংশ।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আজ মৃত্যু ৪১, শনাক্ত ১৮২৭, পরীক্ষা ১৪৭৫৫

প্রকাশ : ০১:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০