১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম  ভূরুঙ্গামারীতে কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং, অনিয়মের অভিযোগ।

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • প্রকাশ : ০৯:৫২:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 46

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় ১৭ কোটি টাকার সড়ক নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে উঠে যাচ্ছে কার্পেটিং, দেখা দিয়েছে ফাটল। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার ও চরম অনিয়ম করা হয়েছে।

জানা গেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ বাসস্ট্যান্ড থেকে ধলডাঙ্গা বাজার পর্যন্ত সড়ক পাকাকরণ প্রকল্প বাস্তবায়ন করছে কুড়িগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান আরএবি-আরসি-বিসি-এইচটি জেভি। প্রকল্পটির বাস্তবায়নে রয়েছেন স্থানীয় যুবলীগ নেতা মো. বেলাল হোসেন আকন্দ।

স্থানীয় বাসিন্দা এনামুল হক বলেন, সড়ক পাকা করার তিন দিনের মাথায় ফাটল দেখা দিয়েছে, কার্পেটিং উঠে যাচ্ছে। আরও কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, সঠিক তদন্ত হলে অনিয়মের প্রমাণ মিলবে।

তবে ঠিকাদার বেলাল হোসেন বলেন, সড়ক জমাট বাঁধার আগেই যান চলাচল শুরু হওয়ায় কিছু অংশে সমস্যা হয়েছে। সমস্যা চিহ্নিত করে মেরামতের কাজ চলছে।

এলজিইডির উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বলেন, সড়ক নির্মাণে অনিয়ম হয়নি। কিছু জায়গায় বিটুমিন ও মাটির কারণে সমস্যা দেখা দিয়েছে। ঠিকাদারকে তা মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

কুড়িগ্রাম  ভূরুঙ্গামারীতে কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং, অনিয়মের অভিযোগ।

প্রকাশ : ০৯:৫২:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫