খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত হাজারো নেতা-কর্মী।
- প্রকাশ : ০১:৩২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 29
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
নিজস্ব প্রতিবেদক।
চিকিৎসা শেষে ১১৭দিন পর বেগম খালেদা জিয়ার দেশে ফিরেছেন। তাকে স্বাগত জানাতে নেতা-কর্মীদের ভীড় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর । এক দিকে নেতা কর্মীদের স্লোগান, অন্যদিকে সাংবাদিকদের ছবি তোলা ,যেন এক নতুন প্রাপ্তির সূচনা।
শারীরিক অসুস্থতা নিয়ে বেগম জিয়া গত ৮ জানুয়ারীতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। লন্ডন থেকে উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফেরা নিয়ে বিএনপির নেতা কর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। কর্মীদের এমন জোয়ার দেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার সাথে আসা দুই পুত্রবধুসহ পরিবারের অন্যান্য সদস্যদের চোখে মুখে আনন্দ ও হাঁসির ছাপ দেখা যায়।
আজ ৬ মে মঙ্গলবার ভোর থেকে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত সারিবদ্ধ ভাবে জড়ো হতে থাকে। খালেদা জিয়ার নাম নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।এসময় প্রচন্ড রোদে ও গড়মে অসুস্থ হয়ে উঠে অনেকে।
এদিকে সকালে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের নিশ্চিত করেন সকাল ১০.৩০ মিনিটে কাতার এয়ার এ্যাম্বুলেন্সে বিমানবন্দরে অবতরণ করবেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
এ ছাড়াও মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, এস এম জাহাঙ্গীরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আশা আরো অনেকে গাড়ি বহর নিয়ে উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কতৃপক্ষ (বেবিচক)এর সামনে থেকে হযরত শাহজালাল বিমানবন্দরের ৮ নং গেইট পর্যন্ত পুরো এলাকায় লোকে লোকারন্য ছিলো। ৮নং গেইট দিয়ে বেগম খালেদা জিয়াকে বহন করা গাড়িটি বের হওয়ার সাথে সাথে ওনাকে দেখার জন্য ওনার সাথে কথা বলতে নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা ঘিরে ফেলে।এ সময় দেখা যায় বেগম খালেদা জিয়া গাড়িতে বসেই হাত নেড়ে সবাই শুভেচ্ছা জানাচ্ছে। ধীরে ধীরে চলছে বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়ি।আগে পিছে রয়েছে প্রশাসনের গাড়ি বহর। নিরাপত্তার কোনো ঘাটতি ছিলো না কোথাও।
গণমাধ্যম কর্মীরা মরিয়া হয়ে উঠেছে কাছ থেকে ছবি তুলতে। আবার বিএনপির নেতা কর্মীরা ব্যস্ত ছিল সেলফিতে।অন্যদিকে খালেদা জিয়া, খালেদা জিয়া স্লোগান দিতে দিতে গাড়ির বহরের সাথে হেঁটে হেঁটে চলছে হাজার হাজার নেতাকর্মী। বেগম জিয়ার আগমনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে বিমানবন্দর ও আশপাশের এলাকায় সব ধরনের নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। এ সময় থানা পুলিশের পাশাপাশি, বিমান বাহীনি, র্যাব বাহিনী, বিজিবি,আর্মস পুলিশ ব্যাটালিয়ন ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকা এয়ারপোর্ট থেকে গুলশান পর্যন্ত রাস্তায় রাস্তায় মানুষের ঢল। কেউ পতাকা নিয়ে আবার কেউ জীবন্ত ধানের শীষ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে। খালেদা জিয়ার দেশে ফিরে আসাকে কেন্দ্র করে গতকাল থেকে বিমানবন্দর এলাকায় নিরাপত্তাকর্মীরা অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে প্রচন্ড গড়মে অসুস্থ হয়ে পরেন।
এ দিকে সকাল থেকে বিমানবন্দর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও ১১টার পর সড়কে কিছুটা যানজট সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশের সহযোগিতার ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে দেখা যায়।




















