ডিবি পুলিশের অভিযানে মাগুরা শ্রীপুরে মাদক উদ্ধার সহ ২ জন আটক
- প্রকাশ : ০২:২৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 27
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিদ, মাগুরা
মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। জানা যায় যে, এস আই মানিক কুমার শিকদারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম রবিবার ৪ মে সন্ধ্যায় শ্রীপুর থানাধীন গোয়ালদহ ঘাট এলাকার আব্দুল কাদেরের অস্থায়ী মুদি দোকানের সামনে থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে শ্রীপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী।
আটককৃতরা হলেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার কোনা গ্রামের আবু বক্কার মন্ডলের ছেলে বিপ্লব মন্ডল ও মাগুরা জেলার শ্রীপুর সদর ইউনিয়নের মোঃ মতিয়ার রহমান বিশ্বাসের ছেলে মেহেদী হাসান শফিক।
এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা ডিবি পুলিশের একটি টিম দুইজনকে মাদকসহ আটক করেছে। তাদের মধ্যে বিপ্লব মন্ডলের কাছ থেকে ১৭ পিছ ও মেহেদী হাসান শফিকের কাছে থেকে ১০ পিছ ইয়াবা উদ্বার করা হয়েছে। এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মানিক কুমার শিকদার বাদী হয়ে একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




















