জয়পুরহাট কালাইয়ে ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌছে দিতে হবে- এমপি-প্রার্থী সবুজ
- প্রকাশ : ০২:২৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / 52
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মুনছুর রহমান- জয়পুরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উদ্যোগে থলহাট পুকুরিয়া ইউনিটে উদ্যোগে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাজহারুল ইসলামের পরিচালনায় ০৭ মে বুধবার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ৭নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সাবেক ভাইস চেয়ারম্যান আক্কেলপুর উপজেলা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জয়পুরহাট-০২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ। তিনি উপস্থিত সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে। তাহলেই পরকালে মুক্তি পাওয়া সম্ভব। বৈঠকে উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ খায়রুল ইসলাম, উদয়পুর ইউনিয়ন আমির আব্দুস সুবহান, উদয়পুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মোঃ রকিব উদ্দিন, ওলামা পরিষদের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ৪নং ওয়ার্ড আমির আব্দুল জলিল, ৩ নং ওয়ার্ড সভাপতি মোঃ আবু ইউছুব আলী মোল্লা সহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।




















