০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় ফেনসিডিল সহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১২:৩৯:০০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
  • / 38

মোঃ নজরুল ইসলাম,যশোর 
যশোরের শার্শা উপজেলা থেকে ১১০ বোতল ফেনসিডিল সহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১১ সময় উপজেলার 
সাতক্ষীরা-নাভারণ সড়কের আমতলা এলাকা থেকে তাদের আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। 
আটককৃতরা হলো, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার সাতপুর গ্রামের শুভ আহমেদের স্ত্রী জুলেখা বেগম (২৫) ও একই গ্রামের আব্দুল্লাহর স্ত্রী আকলিমা খাতুন খাদিজা (২৬)।
বর্তমানে তারা বেনাপোল পোর্ট থানার তালসারী গ্রামে বসবাস করছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদে সাতক্ষীরা নাভারণ সড়কের আমতলা এলাকা থেকে 
অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিল সহ তাদের আটক করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার  ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে  তাদেরকে যশোর আদালতে  পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

শার্শায় ফেনসিডিল সহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ : ১২:৩৯:০০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০